ঢাকা-কক্সবাজার রেলপথে নতুন ট্রেন‘পর্যটক এক্সপ্রেস’-এর প্রথম যাত্রায় ঢাকা থেকে কক্সবাজার গেল ৭৮৫ জন যাত্রী। বুধবার (১০ জানুয়ারি) ভোর ৬টা ১৫ মিনিটে নতুন এই ট্রেন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রথম যাত্রা শুরু করে।
পর্যটক এক্সপ্রেস
যাত্রী চাহিদার কথা বিবেচনা করে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে নতুন আরেকটি ননস্টপ আন্তঃনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নতুন এই ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘পর্যটক এক্সপ্রেস’।